Site icon changetv.press

আবারও রিমান্ডে মামুনুল হক

হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মামুনুল হককে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়েছে।

সোমবার বেলা ১১টা ৯ মিনিটের দিকে তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ।

পল্টন থানায় দায়ের করা মামলায় হেফাজত নেতা মাওলানা মামুনুল হককে আবারও ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছির আহসান চৌধুরী শুনানি শেষে রিমান্ডের এ আদেশ দেন।

মামুনল হকের আইনজীবী সৈয়দ জয়নাল আবেদীন মেজবাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে ২০২০ সালের মোহাম্মদপুর থানায় ভাঙচুর ও নাশকতার একটি মামলায় গত ১৯ এপ্রিল তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। সেই রিমান্ড আজ শেষ হওয়ায় সকালেই তাকে আবারও আদালতে হাজির করে পুলিশ।

(0)

Exit mobile version