Site icon changetv.press

আবারও মার্কেট বন্ধের সিদ্ধান্ত নিলো সিরাজগঞ্জ জেলা প্রশাসন

সিরাজগঞ্জে করোনা ঝুঁকি বিবেচনায় আবারো বন্ধ হলো মার্কেট। গণ বিজ্ঞাপ্তির মাধ্যমে আগামীকাল (১৭ মে) থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জেলার সদরসহ সকল উপজেলার দোকানপাট, মার্কেট ও শপিং কমপ্লেক্স বন্ধ ঘোষণা করেছেন জেলা প্রশাসন।

চলতি মাসের ৯ তারিখ থেকে স্বাস্থ্য বিধি ও সামাজিক দুরত্ব বজায় রেখে ক্রেতা বিক্রেতাদের সুবিধার্থে শর্ত সাপেক্ষে সীমিত পরিসরে দোকানপাট, মার্কেট, বিপণী বিতানগুলো খুলে দেয়ার পর গত কয়েকদিন সামাজিক দুরত্ব না মেনে অতিমাত্রায় লোকসমাগমের কারনে করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

শুধু মাত্র নিত্য প্রয়োজনীয় দোকান ও ফর্মেসি পূর্ব ঘোষিত নিয়মানুযায়ী খোলা থাকবে। এছাড়াও জরুরি প্রয়োজন ছাড়া রিক্সা, অটোরিক্সা, সিএনজি, মোটরসাইকেলসহ সকল প্রকার গণ পরিবহন বিকেল ৪টার পর সম্পূর্ণ বন্ধ থাকবে।

তবে পন্য পরিবহণে ব্যবহৃত যানবাহন খোলা থাকবে। বিজ্ঞপ্তিতে সর্বসাধারণ এবং সংশ্লিষ্ট সকল ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে এ নির্দেশনা মেনে চলার আদেশ দেয়া হয়েছে। অন্যথায়, নির্দেশ অমান্যকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

(1)

Exit mobile version