Site icon changetv.press

আবারও আহমদ শফীকে হত্যার অভিযোগ !

প্রয়াত শাহ আহমদ শফীকে ষড়যন্ত্র করে হত্যা করা হয়েছে এবং তার হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ ওলামা সমন্বয় ঐক্য পরিষদ।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে ওলামা সমন্বয় ঐক্য পরিষদের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।

মানবন্ধনের প্রধান অতিথি সংগঠনটির চেয়ারম্যান আলহাজ্ব ইসমাইল হোসাইন বলেন, ‘আহমদ শফী সাহেবের মৃত্যুর আগে হাটহাজারী মাদরাসায় ছাত্রদের দিয়ে বিক্ষোভ ও আন্দোলন করা হয়েছিল। এমনকি তড়িঘড়ি করে মাদরাসার কমিটিও দেয়া হয়েছে। আমরা দেখেছি শফী সাহেবের ছেলেকে জানাজায় আসতে দেয়া হয়নি। তাতে করে বোঝা যায়, আল্লামা আহমদ শফী হুজুরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।’

এ সময় তিনি সরকারের কাছে অনুরোধ করে বলেন, যারা বিশৃঙ্খলা তৈরি করে পরিকল্পিতভাবে শফী সাহেবকে হত্যা করেছে তাদেরকে অবিলম্বে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।

বিএনপি-জামায়াত ও ড. ইউনূসের অগণিত টাকার বিনিময়ে ভাস্কর্যের বিরুদ্ধে হুঙ্কার দেয়া হয়েছে বলেও ইসমাইল হোসাইন অভিযোগ করেন।

স্বাধীনতাবিরোধীদের রাস্তায় নামতে দেয়া হবে না মন্তব্য করে তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীকে অনুরোধ করে বলতে চাই দেশের কোথাও হেফাজতের প্রোগ্রাম হতে দেয়া যাবে না। যদি কোথাও হয় তবে রাস্তায় নেমে লাঠি দিয়ে স্বাধীনতাবিরোধী শক্তিকে প্রতিহত করা হবে।

(0)

Exit mobile version