Site icon changetv.press

আবরার হত্যার প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ

বুয়েটের মেধাবী ছাত্র আবরার হত্যা ও দেশ বিরোধী চুক্তির প্রতিবাদে প্রবাসী বাংলাদেশী নাগরিক সমাজের আয়োজনে, নিউইয়র্কের স্থানীয় সময় সন্ধ্যা ৭ ঘটিকায় জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় এক সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ অনুষ্টিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষাবিদ ড.শওকত আলী। বক্তব্য রাখেন, কমিনিটি এক্টিভিষ্ট ও ব্যাবসায়ী জসিমউদ্দিন ভূঁইয়া, বীর মুক্তিযাদ্ধা আব্দুর রহমান সহ স্থানীয় ব্যাক্তিবর্গ।

বক্তারা আন্দোলনরত বুয়েটের শিক্ষার্থীদের ১০দফা দাবীর সাথে সহমত ঘোষনা করে দাবীগুলো দ্রুত কার্যকরের দাবী জানান। অবিলম্বে দেশ বিরোধী সকল চুক্তি বাতিলের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। তারা আরো বলেন, দেশের যে কোন সংকট মুহূর্তে প্রবাসীরা অগ্রনী ভূমিকা পালন করেছে।
৫২’র ভাষা আন্দোলন, ৭১ মুক্তিযুদ্ধ, সৈরাচার বিরোধী আন্দোলন এবং ওয়ান ইলেভেনের সময় প্রবাসীরা দেশের পক্ষে-জনগনের পক্ষে সর্বাত্মক ভূমিকা পালন করেছে। সুতরাং প্রবাসীরা কোন অবস্থাতেই দেশ বিরোধী কোন চুক্তি বাস্তবায়ন হতে দেবে না। প্রবাসের সকলকে ঐক্যবদ্ধভাবে দেশ বিরোধী চুক্তির বিরুদ্ধে সোচ্চার হবার আহ্বান জানান।

(13)

Exit mobile version