Site icon changetv.press

আফগান নারী অধিকারকর্মী মুক্তি পেলেন

আফগানিস্তানে তামানা জারিয়াবি পারিয়ানি নামে এক নারী অধিকারকর্মীকে মুক্তি দেওয়া হয়েছে। গত ১৯ জানুয়ারি রাজধানী কাবুলের পারওয়ান-২ এলাকা থেকে তাকে আটক করা হয়। নারীদের অধিকার আদায়ের দাবিতে আন্দোলনে সক্রিয় ছিলেন ঐ নারী।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানায়, শনিবার তাকে মুক্তি দেওয়া হয়। তবে তিনি কেমন আছেন তা এখনো স্পষ্ট জানা যায়নি।

এদিকে, রবিবার জাতিসংঘের তরফ থেকে জানানো হয়েছে যে, আরো তিন জন নারীকে মুক্তি দেওয়া হয়েছে।

এর আগে আফগানিস্তানের কাবুলে ২৯ নারী ও তাদের পরিবারের সদস্যদের আটক করেছে তালেবান, এমন অভিযোগ করেন একজন জ্যেষ্ঠ মার্কিন কূটনীতিক। স্থানীয় সময় শনিবার যুক্তরাষ্ট্রের ঐ কর্মকর্তা আফগানিস্তানে আটক ও অনির্দিষ্টকালের জন্য আটকে রাখা মানুষের সংখ্যা বৃদ্ধির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন।

(0)

Exit mobile version