Site icon changetv.press

আফগানিস্তানে বিমান বিধ্বস্তের কথা স্বীকার করেছে যুক্তরাষ্ট্র

আফগানিস্তানে সামরিক বিমান বিধ্বস্তের কথা স্বীকার করেছে যুক্তরাষ্ট্র। সোমবার স্থানীয় সময় দুপুরে ৮৩ আরোহী নিয়ে আফগানিস্তানের গজনি প্রদেশে বিধ্বস্ত হয় বিমানটি। তবে কোনো হতাহতের সংখ্যা নিশ্চিত করেনি পেন্টাগন | এর আগে মার্কিন সামরিক বিমানটি ভূপাতিত করার কথা জানিয়ে তালেবান দাবি করে, বিমানটিতে মার্কিন সামরিক বাহিনীর বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমে খবর প্রকাশ করা হয়, আফগানিস্তানে ৮৩ যাত্রী নিয়ে একটি বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। সোমবার (২৭ জানুয়ারি) স্থানীয় সময় দুপুরে দেশটির তালিবান নিয়ন্ত্রিত দেহ ইয়াক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আরিয়ানা আফগান এয়ারলাইনসের বোয়িং ৭৩৭-৪০০ বিমানটি উড্ডয়নের পর ঘাঞ্জি প্রদেশের ওই পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয়।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ঘটনার পরপরই সরকারি কর্তৃপক্ষ দুর্ঘটনাস্থলে যায় এবং উদ্ধার কাজ শুরু করে।

(5)

Exit mobile version