Site icon changetv.press

আফগানিস্তানে পশ্চিমাদের হস্তক্ষেপ বন্ধ করতে বললেন পুতিন

পশ্চিমা দেশগুলোকে আফগানিস্তানে হস্তক্ষেপ বন্ধ করতে বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, বিদেশ থেকে বিদেশী মূল্যবোধ চাপিয়ে দেওয়ার দায়িত্বজ্ঞানহীন নীতি বন্ধ করতে হবে।  তিনি এসব বলেছেন বলে উল্লেখ করেছেন দ্য গার্ডিয়ান।

প্রতিবেদনে বলা হয়, আগের আফগান সরকারকে সমর্থন করার জন্য পশ্চিমাদের সমালোচনা করেন পুতিন। এটা বিদেশী ধাঁচে অন্যদেশে গণতন্ত্র গড়ে তোলার চেষ্টা ছিল বলে মন্তব্য করেন তিনি।

চাপ দেওয়ার বদলে বিশ্বের উচিত তালেবানদের সমর্থন করা- এমন মন্তব্য করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। ব্রিটিশ পররাষ্ট্র সচিব ডমিনিক র‍্যাবের সঙ্গে ফোনালাপে চীনামন্ত্রী এসব বলেছেন বলে উল্লেখ করেছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, ওয়াং বলেছেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত এটিকে আরো চাপ প্রয়োগ না করে ইতিবাচক দিক নির্দেশনা দেওয়া। আফগানিস্তানকে ভূ -রাজনৈতিক যুদ্ধক্ষেত্র হিসেবে ব্যবহার করা উচিত নয় বরং তার স্বাধীনতা এবং জনগণের ইচ্ছাকে সম্মান করা উচিত।

(0)

Exit mobile version