করোনার মধ্যে আফগানিস্তানের পারওয়ান প্রদেশের রাজধানী চারেকারের একটি মসজিদে বন্দুক হামলায় কমপক্ষে ৭ জন নিহত হয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যায় এই ঘটনায় আহত হয়েছেন আরো ৫ জন। কর্মকর্তাদের বরাত দিয়ে এমনটি জানিয়েছেন কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
হামলার বিষয়ে পারওয়ান প্রদেশের পুলিশ প্রধান হারুন মুবারেজ বলেন, ইফতারের পর মাগরিবের নামাজের সময় মসজিদে প্রার্থনারত মুসল্লিদের ওপর হামলা চালায় হামলাকারীরা। হামলাকারীরা হামলার পর পালিয়ে গেছে বলে জানা যায়।
আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রনালয় ওই হামলার জন্য তালেবানকে দায়ী করেছে। তবে তালেবান এই হামলার দায় অস্বীকার করেছে। গত সপ্তাহে কাবুলের একটি হাসপাতালে হামলার ঘটনায় সদস্যজাত শিশুসহ ২৪ জন নিহত হয়।
(0)

