Site icon changetv.press

আন্দোলনের মুখে হেযবুত তাওহীদের সম্মেলন বন্ধ

উত্তরা ১৪ নম্বরের সেক্টর মাঠে অনুষ্ঠিতব্য হেযবুত তাওহীদের ২৫ বছর পূর্তি সম্মেলন তৌহিদী জনতার আন্দোলনের মুখে বন্ধ দিয়েছে প্রশাসন।

আজ সকাল ৮ টার দিকে স্থানীয় ওলামায়ে কেরামের নেতৃত্বে এবং জনসাধারণের প্রতিবাদের মুখে এই সিদ্ধান্ত নেয় প্রশাসন।

জানা যায়, আজ বিকালে ধর্মের নামে ধর্ম অপব্যাখ্যাকারী গোষ্ঠী হেযবুত তাওহীদের ২৫ বছর পূর্তি উপলক্ষে সমাবেশ হওয়ার কথা ছিল। উত্তরা ১৪ নম্বরের সেক্টর মাঠে তারা বিশাল জায়গা জুড়ে এ সমাবেশের প্রস্তুতি নেয়।

স্থানীয় ওলামায়ে কেরাম ও সচেতন নাগরিক সমাজ বিষয়টি জানতে পেরে সকাল থেকেই সেখানে জমায়েত হন। সেখানে উত্তরার বিশিষ্ট আলেম মুফতি কেফায়াতুল্লাহ আযহারী, বারিধারা মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা নাজমুল হাসান ,এবং উত্তরার আশপাশের ওলামায়ে কেরাম বক্তব্য রাখেন।

এক পর্যায়ে স্থানীয় ওসি এই সমাবেশর অনুমোদন নাকচ করে দেন।

(462)

Exit mobile version