Site icon changetv.press

আন্তর্জাতিক আদালতে মিয়ানমারের বিরুদ্ধে অন্তর্বর্তী আদেশ আজ

বৃহস্পতিবার রোহিঙ্গা গণহত্যার মামলায় জরুরি অন্তর্বর্তী পদক্ষেপ সংক্রান্ত  সিদ্ধান্ত জানাবে আন্তর্জাতিক বিচার আদালত -আইসিজে। গত ডিসেম্বরে দ্য হেগের আদালতে অনুষ্ঠিত মামলার শুনানিতে রোহিঙ্গা জনগোষ্ঠীকে গণহত্যাসহ সব ধরনের নিপীড়নের হাত থেকে রক্ষায় অন্তর্বর্তী ব্যবস্থা নেওয়ার আবেদন করে আফ্রিকার দেশ গাম্বিয়া।

২০১৭ সালের ২৫ আগস্ট রাখাইনের কয়েকটি তল্লাশি চৌকিতে বিদ্রোহীদের হামলার পর রোহিঙ্গাদের বিরুদ্ধে পরিকল্পিত নিধন অভিযান শুরু করে মিয়ানমার সেনাবাহিনী। ব্যাপক হত্যাকাণ্ড, ধর্ষণ ও নির্যাতনের মুখে ৭ লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়। রোহিঙ্গা জনগোষ্ঠীসহ বিভিন্ন দেশ ও সংস্থার অভিযোগ—এই অভিযানে গণহত্যা ও যুদ্ধাপরাধ হয়েছে।

ঐ ঘটনার দুই বছরের বেশি সময় পর গত বছরের ১১ নভেম্বর অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) সমর্থনে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার মামলা করে আফ্রিকার ছোটো দেশ গাম্বিয়া। গত ১০ থেকে ১২ ডিসেম্বর নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত জাতিসংঘের শীর্ষ আদালতে এই মামলার শুনানি অনুষ্ঠিত হয়। এই শুনানিতে গাম্বিয়ার পক্ষে নেতৃত্ব দেন দেশটির বিচারবিষয়ক মন্ত্রী আবুবকর তামবাদু। গাম্বিয়াকে তথ্য-প্রমাণ দিয়ে সহায়তা করেছে বাংলাদেশ, কানাডা ও নেদারল্যান্ডস।

(7)

Exit mobile version