Site icon changetv.press

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতি আমির হোসেন আর নেই

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদস্য বিচারপতি আমির হোসেন মারা গেছেন (ইন্না লিল্লাহি…রাজিউন)।

মঙ্গলবার সকাল ৭টা ৫৫ মিনিটে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তার মৃত্যু হয়।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জ্যেষ্ঠ কনসালটেন্ট মেহেদি মাসুদ সমকালকে এ তথ্য জানান।

মেহেদি মাসুদ জানান, বাদ জোহর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জানাজা শেষে আমির হোসেনের লাশ তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জে নিয়ে যাওয়া হবে।

আমির হোসেন দীর্ঘ দিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।

বিচারপতি আমির হোসেনের মৃত্যুতে সুপ্রিম কোর্ট আজ বসবে না।

 

(0)

Exit mobile version