Site icon changetv.press

আদালতে নিজেদের নির্দোষ দাবী করলো পাপিয়া দম্পতি

শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান আত্মপক্ষ সমর্থন ও নিজেদের নির্দোষ দাবী করে আদালতের কাছে ন্যায় বিচার চেয়েছেন।

আজ বুধবার ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে অস্ত্র মামলায় তারা আত্মপক্ষ সমর্থন ও নিজেদের নির্দোষ দাবী করেন।

এদিন বিচারক তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ ও ১২ জনের সাক্ষ্য পড়ে শুনান। এসময় বিচারক তাদের প্রশ্ন করেন আপনারা দোষী না নির্দোষ। উত্তরে তারা নিজেদের নির্দোষ দাবী করে আদালতের কাছে ন্যায় বিচার প্রত্যাশা করেন। আদালত রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপনের জন্য ২৪ সেপ্টেম্বর দিন ধার্য করেন।

ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল্লাহ আবু বিষয়টি নিশ্চিত করেছেন।

(0)

Exit mobile version