সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পের কাছে বাংলাদেশের হিন্দু সম্প্রদায় নিয়ে নালিশ করা প্রিয়া সাহাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে কোনো ধরনের আইনি প্রক্রিয়া শুরু না করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার দুপুরে এ কথা জানিয়েছেন সেতু ও সড়ক পরিবহণ মন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি জানান, প্রধানমন্ত্রী বলেছেন প্রিয়া সাহা কেনো এমন কাজ করেছেন এ বিষয়ে তার আত্মপক্ষ সমর্থনের সুযোগ থাকা উচিত।
এর আগে রোববার সকালে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রিয়া সাহার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার দুটি মামলা করা হয়েছে। ঢাকার সিএমএম আদালতে মামলাটি করেছেন আইনজীবী ইব্রাহিম খলিল ও ব্যরিস্টার সুমন।
(21)

