Site icon changetv.press

আতঙ্কিত মার্কিন সেনাবাহিনী

উত্তর কোরিয়ার শক্তিশালী ক্ষেপণাস্ত্র হাউসাং-১৫ যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের যেকোনো অংশে আঘাত হানতে সক্ষম। দেশটির সর্বশেষ আন্তঃমহাদেশীয় এ ক্ষেপণাস্ত্র নিয়ে আতঙ্কিত মার্কিন সেনাবাহিনী।

উত্তর কোরিয়ার ১২ হাজার ৮৭৪ কিলোমিটার পাল্লার হাউসাং-১৫ ক্ষেপণাস্ত্র আমেরিকার যেকোনো ভূখণ্ডে অনায়াসেই পৌঁছাতে সক্ষম বলে মার্কিন সেনাবাহিনীর এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

কোরিয়া উপদ্বীপে মোতায়েন মার্কিন সেনাবাহিনী (ইউএসএফকে) উত্তর কোরিয়ার দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র বিষয়ে করা প্রথম আনুষ্ঠানিক পর্যালোচনা প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে।

স্ট্র্যাটেজিক ডাইজেস্ট প্রতিবেদনে ইউএসএফকে বলছে, যুক্তরাষ্ট্র যে কোরীয় উপদ্বীপকে পরমাণু নিরস্ত্রীকরণ করতে চাচ্ছে প্রকৃতপক্ষে সেখান থেকে অনেক দূরে রয়েছে পিয়ংইয়ং।

(20)

Exit mobile version