Site icon changetv.press

আজ থেকে অনুশীলন শুরু মুশফিকদের

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ সামনে রেখে আজ অনুশীলন শুরু হবে। মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামে বিকেলে অন্তর্বর্তীকালীন কোচ খালেদ মাহমুদের অধীনে অনুশীলন করবে টাইগাররা।

বিশ্বকাপ শেষে দেশে ফিরে প্রায় ১০ দিনের বিশ্রাম পেয়েছে ক্রিকেটাররা। যদিও ব্যক্তিগত উদ্যোগে এরই মধ্যে অনুশীলন শুরু করেছেন তামিম-মুশফিকরা। আজ পুরো দলের এক সঙ্গে অনুশীলন করার কথা রয়েছে। বিসিবি একাদশের হয়ে খেলতে ভারতে অবস্থান করছেন স্পিনার তাইজুল ইসলাম।

আগামী তিন দিন অনুশীলনের পর, ২০ জুলাই শ্রীলঙ্কার উদ্দেশ্যে দেশ ছাড়ার কথা রয়েছে বাংলাদেশ দলের। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের আগে আগামী ২৩ জুলাই কলম্বোর পি সারা ওভাল স্টেডিয়ামে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা।

(5)

Exit mobile version