Site icon changetv.press

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সদস্যদের সতর্ক থাকার নির্দেশ

গুজব ছড়িয়ে যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর চেষ্টা কেউ না করে সে ব্যাপারে পুলিশ সদস্যদের সতর্ক থাকতে নির্দেশ দিয়েছে পুলিশ সদরদপ্তর।

রোববার (২০ অক্টোবর) ঢাকা পুলিশ সদর দপ্তর থেকে এ নির্দেশনা জারি করা হয়।

ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে শনিবার (১৯ অক্টোবর) ভোলার বোরহানউদ্দিন থানা পুলিশ এক যুবককে আটক করে।

রোববার এ ঘটনার জেরে সকাল ১০টার দিকে এলাকাবাসী বোরহানউদ্দিন থানা ঘেরাও করেন। পরে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় এলাকাবাসী।

পুলিশের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষে ৪ জন গুলিতে নিহত হয়েছেন। তারা হলেন- মাহফুজুর রহমান পাটোয়ারী (২৩), মিজান (৩০), মাহবুর রহমান (৩০) ও শাহিন (২৫)। তারা একই এলাকার। নিহত মাহফুজ বোরহানউদ্দিন পৌরসভার ৩নং ওয়ার্ডের সাবেক কমিশনার মিরাজ পাটোয়ারীর ভাই।

এরইমধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নামানো হয়েছে ৪ প্লাটুন বিজিবি সদস্য।

(18)

Exit mobile version