Site icon changetv.press

আইএসের টুপি আসাতে কর্মকর্তাদের কোনো দায় নেই

হোলি আর্টিজান মামলায় সাজাপ্রাপ্ত জঙ্গিদের মাথায় আইএসের টুপি কারাগার থেকে আসে নি। এখানে কারা কর্মকর্তাদের কোনো দায় নেই বলে জানিয়েছেন ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অব প্রিজনস টিপু সুলতান। বন্দিদের মাথায় আইএসের টুপি আসার ঘটনায় গঠিত কারাগার তদন্ত কমিটির রিপোর্ট জমা পড়ার পর এমন মন্তব্য করেন তিনি।

এর আগে, কারাগার থেকেই হলি আর্টিজান হামলা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী রিগ্যানসহ আরেকজনের মাথায় আইএসের টুপি এসেছে, বিষয়টি প্রাথমিক তদন্তে বের হয়েছে বলে জানিয়েছিলেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (ডিবি) মো. মাহবুব আলম।

বলেন, টুপিটা রিগ্যানের পকেটেই ছিল। তখন টুপিটার উপরে আইএস শ্লোগান লেখাটা ছিল না। কিন্তু পরে সে টুপিটা উল্টিয়ে পড়ে আদালত চত্বরে প্রবেশ করে। তখন লেখাটা গণমাধ্যমে দৃশ্যমান হয়।

(9)

Exit mobile version