Site icon changetv.press

‘অ্যান্টিবায়োটিকের অতি ব্যবহারে করোনায় মৃত্যু আরও বাড়তে পারে’

A logo is pictured outside a building of the World Health Organization (WHO) during an executive board meeting on update on the coronavirus outbreak, in Geneva, Switzerland, February 6, 2020. REUTERS/Denis Balibouse - RC2YUE95D6BJ

করোনা আক্রান্তদের সামান্য অংশেরই অ্যান্টিবায়োটিক প্রয়োজন হয়। কিন্তু অতিরিক্ত অ্যান্টিবায়োটিক ব্যবহার নিয়ে এবার সতর্ক করলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

করোনা ভাইরাস আতঙ্কের সময় অতিরিক্ত মাত্রায় অ্যান্টিবায়োটিক খাওয়ার ফলে বিপদের পরিমাণ আরও বাড়তে পারে এবং ভবিষ্যতেও বিপদের মুখে পড়তে হতে পারে সাধারণ মানুষকে। বাড়তে পারে মৃত্যুহার। এমন আশঙ্কাই প্রকাশ করলো স্বাস্থ্য সংস্থা।

কারণ হিসেবে বলা হয়, অ্যান্টিবায়োটিকের ক্রমবর্ধমান ব্যবহারে ব্যাকটেরিয়ার প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেবে আর তখন শরীরে অ্যান্টিবায়োটিক কাজ করবে না। তাই করোনা মোকাবিলা করতে গিয়ে যদি অত্যাধিক অ্যান্টিবায়োটিক খাওয়া হয় তাহলে পরে বহু মানুষের মৃত্যু হবে।

সংস্থাটির মহাপরিচালক টেড্রোস আডানোম গেব্রিয়াসিস বলেন, দেখা যাচ্ছে, শরীরে ব্যাক্টিরিয়াল ইনফেকশন রোধ করার একটা ক্ষমতা তৈরি হচ্ছে। যাকে অ্যান্টি অফ ব্যাক্টিরিয়াল ইনফেকশন বলা যায়।

(0)

Exit mobile version