অবশেষে অস্বাভাবিক ওজন নিয়ে জীবনযুদ্ধে হেরে চির বিদায় নিলেন ৩০০ কেজি ওজনের ব্রাহ্মণবাড়িয়ার মাখন মিয়া।
মৃত্যুকালে মাখন মিয়া দুই সন্তান, স্ত্রীসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। মাখনের ছোট ভাই সাইফুল ইসলাম সত্যতা নিশ্চিত করে জানান, প্রচুর শ্বাসকষ্ট ও হৃদরোগে কারণে মাখনের মৃত্যু হয়েছে। ২০ বছর বয়স পর্যন্ত স্বাভাবিকই ছিল মাখন ভাই। তারপর হঠাৎ বাড়তে থাকে ওজন। ২০০ কেজি পর্যন্ত মাপার যন্ত্র ছিল। তারপর আর ওজন মাপার যন্ত্র না থাকায় ধারণা করেই ৩০০ কেজি বলতে হচ্ছে। অস্বাভাবিক মোটার কারণে ভালো কোন চিকিৎসার ব্যবস্থাও করতে পারিনি। আর অস্বাভাবিক ওজনের কারণও নির্ধারণ করতে পারেননি ডাক্তাররাও।
(0)

