Site icon changetv.press

অভিযোগ ফিরিয়ে নেওয়ার জন্য কান্নাকাটি করছে স্বামী : পুনম পাণ্ডে

হানিমুনে গিয়ে স্বামীর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনেন পুনম পাণ্ডে। গোয়া পুলিশ গ্রেফতার করে তার স্বামী স্যাম বম্বেকে। জামিন পেয়েছেন বটে, তবে এখনও মামলার খাঁড়া তার মাথার ওপর ঝুলছে। কী হয়েছিল সেই রাতে? এতদিনে বিস্তারিত জানালেন অভিনেত্রী।

এক সাক্ষাৎকারে পুনম জানান, প্রায় দেড় বছর ধরে স্যাম বম্বের সঙ্গে সম্পর্কে ছিলেন তিনি। শুরু থেকেই অত্যাচার করতেন স্যাম। বিয়ে করলে সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। এমনটা ভেবেই ১১ সেপ্টেম্বর বিয়ে করেছিলেন পুনম। কিন্তু পরিস্থিতি আরও খারাপ হয় গোয়ায় হানিমুনে যাওয়ার পর। ২৩ সেপ্টেম্বর রাতে অত্যাচার চরমে পৌঁছায়।

পুনমের দাবি, তিনি পুলিশকে ডাকেননি। হোটেলের ঘর থেকে চিৎকার-চেঁচামেচির শব্দ শুনে কর্মীরাই গোয়া পুলিশকে খবর দিয়েছিলেন। স্যাম নাকি নৃশংসভাবে তাকে মারধর করছিলেন। পুনমের মুখের একপাশ ফুলে গিয়েছিল। পরে মেডিকেল পরীক্ষার পর পুনম জানতে পারেন স্যামের মারের চোটে তার ব্রেন হেমারেজ হয়ে গেছে। আপাতত ঠিক আছেন বলেই জানিয়েছেন পুনম। কিন্তু তিনি এই স্বল্প সময়ের বিবাহিত জীবন থেকে মুক্তি চান।

শোনা যায়, অর্থ এবং সম্পত্তির লোভে পুনম স্যাম বম্বেকে বিয়ে করেন। এমন খবরে ব্যথিত পুনম। জানান, আমি নয় বরং স্যাম আমার ভিডিও বেঁচে আয় করে। এখন আমার কাছে অভিযোগ ফিরিয়ে নেওয়ার জন্য কান্নাকাটিও করছে।

কিন্তু পুনম এই দুঃস্বপ্নের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে বদ্ধপরিকর। আবারও নিজের সিঙ্গলহুডে ফিরে যেতে চান অভিনেত্রী।

 

 

সূত্র: সংবাদ প্রতিদিন

(0)

Exit mobile version