দু’তিনজন নায়ক তাদের নির্দিষ্ট নায়িকাদের বাইরে কারো সঙ্গে কাজ করবেন না, আবার ওই নায়িকা অন্য নায়কদের সঙ্গে কাজ করতে পারবেন না। আর এজন্য নির্মাতাকে বাধ্য করানো হয়। না হলে ওই নির্মাতার সঙ্গে কাজই করবেন না তারা।
সবাই সব কিছু জেনেও নাটকের বাজার ও বিরাগভাজন হওয়ার ভয়ে কেউই প্রকাশ্যে মুখ খুলছেন না। তবে অভিনয়শিল্পী ফারিয়া শাহরিন এ প্রসঙ্গে স্পষ্ট অভিমত জানালেন। শুক্রবার সকালে এক পোস্টের মাধ্যমে নাটকের সিন্ডিকেট নিয়ে নিজের ফেসবুক হ্যান্ডেলে কথা বললেন। তার কথায় স্পষ্ট বোঝা যায় সিন্ডিকেট বলয় কতটা শক্ত।
ফারিয়া ক্ষোভ থেকেই বললেন, বড় নায়করা আমার সাথে কাজ করে না, বড় নায়িকাদের সাথে করে। নিজের ফেসবুকে ফারিয়া শাহরিন পুরো বিষয়টি নিয়ে লিখেছেন, ঠিক করছি নতুন একদমই পরিচিত নন এরকম নায়কদের সঙ্গে কাজ করবো। ওদের প্রমোট করবো। যদি আমাকে ৪ জনও চেনে ওদের হয়তো এক জন চিনবে আমার মাধ্যমে। ওরা এইভাবেই করে এক দুইজন করে পরিচিত হয়ে উঠবে। আমার ভালো লাগবে।
এই অভিনেত্রী বলেন, আমি অনেক ছোট নায়িকা, বড় নায়করা আমার সাথে কাজ করে না, বড় নায়িকাদের সাথে করে; কী জানি এখন শুনি সিন্ডিকেট না কি যেন। তাই নগণ্য নায়িকা আমি নতুন ছেলেদের সাথে কাজ করবো।
গত বছর চঞ্চল চৌধুরী এই সিন্ডিকেট নিয়ে কথা বলেছেন। তিনই বলেন, টেলিভিশন নাটক একধরনের বাজে সিন্ডিকেটে চলছে। এছঅড়াও সাম্প্রতিক সময়ে বেশ কয়েকজন নির্মাতা প্রতিবেদকের সাথে আলাপকালে একই কথা বলেন। বিষয়টি এখন ওপেন সিক্রেট। বলা যায় সিন্ডিকেট চলছে সিনেমা পাড়ায়।
প্রায়ই দেখা যায় তুমুল জনপ্রিয় নায়ক, তার নামেই নাটোক হিট। তাই তিনিই ঠিক করে দেবেন নায়িকা কে হবেন। এর বাইরে কাউকে নায়িকা হিসেবে নেওয়ার চেষ্টা করলে সে কাজটা হবে না বা ওই নায়ক সে নাটক করবেন না। একইভাবে নায়িকার ক্ষেত্রেও, তিনি জনপ্রিয় নায়িকা, ঠিক করে দেবেন নায়িকা কে। এভাবেই চলে আসছে বেশ কিছুদিন ধরে আর এ নিয়ে ক্রমশ ক্ষোভের সঞ্চার বাড়ছে।
(0)

