Site icon changetv.press

অভিনেত্রী সুজাতা হার্ট অ্যাটাক করে হাসপাতালে ভর্তি !

কিংবদন্তি অভিনেত্রী সুজাতা হৃদরোগে আক্রান্ত হয়েছেন। সকালে নিজ বাসায় হার্ট অ্যাটাক করলে তাকে রাজধানীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালটির সিসিইউতে পর্যবেক্ষণে রয়েছেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন চিত্রনায়ক ও শিল্পী সমিতির সাধারন সম্পাদক জায়েদ খান।  তিনি বলেন, সুজাতা ম্যাডামকে এখন পর্যবেক্ষনে রাখা হয়েছে। দুদিন পর্যবেক্ষনে থাকবেন। সবাই প্লিজ গুণী এ অভিনেত্রীর জন্য দোয়া করবেন।

সুজাতা ওরফে তন্দ্রা মজুমদার কর্মজীবনের শুরুতে মঞ্চ নাটকে অভিনয় করতেন। পরবর্তীতে ওবায়দুল হকের দুই দিগন্ত চলচ্চিত্রের মাধ্যমে রূপালী পর্দায় অভিনয় শুরু করেন। মূল অভিনেত্রী হিসেবে প্রথম কাজী খালেক পরিচালিত মেঘ ভাঙা রোদ  চলচ্চিত্রে অভিনয় করেন, তবে রুপবান চলচ্চিত্রের মাধ্যমে তিনি পরিচিতি লাভ করেন। ১৯৭৮ সালের পর প্রায় একযুগ অভিনয় থেকে দূরে থাকলেও বর্তমানে তিনি টেলিভিশন ও চলচ্চিত্রে অভিনয় করছেন।

(0)

Exit mobile version