গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও স্ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে।
গতকাল শনিবার (৩০ মে) রাতে তিনি তৃতীয়বারের মতো ডায়ালাইসিস করিয়েছেন। সেই সঙ্গে ব্রেথিং (শ্বাস-প্রশ্বাস) থেরাপিও নিয়েছেন।
শনিবার (৩০ মে) রাতে গণস্বাস্থ্য কেন্দ্রের ভ্যারিফায়েড ফেসবুক পেজে এসব তথ্য জানানো হয়।
তিনি দেশবাসীর নিকট কৃতজ্ঞতা জানিয়েছেন এবং দোয়া চেয়েছেন। অন্যদিকে ডা. জাফরুল্লাহ চৌধুরীর করোনা শনাক্তের পর থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সব রাজনৈতিক দল তার খোঁজ-খবর নিয়েছে।
(0)

