Site icon changetv.press

অবশেষে পাঞ্জশির দখল করে নিয়েছে তালেবান

অবশেষে পাঞ্জশিরও দখল করেছে তালেবান বাহিনী। আর এর মাধ্যমে পুরো আফগানিস্তানের ওপর তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হলো। তবে আহমদ মাসুদের নেতৃত্বাধীন বিদ্রোহীরা দাবি করছে, তালেবানের হাতে এখনো প্রদেশটির পতন হয়নি, তা তাদের হাতেই আছে। বিবিসি ওয়ার্ল্ডের এক সাংবাদিকের পোস্ট করা ভিডিওয় আফগানিস্তানের সাবেক ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ দাবি করেছেন, পুরোপুরি চাপে পড়ে গেছে বিরোধী শক্তি। কিন্তু এখনো পাঞ্জশির তাদের হাতেই আছে।

রয়টার্সে এক তালেবান কমান্ডার বলেছেন, ‘আল্লাহের রহমতে আমরা পুরো আফগানিস্তান দখল করেছি। সমস্যা পাকানো লোকজনদের হারিয়ে দেয়া হয়েছে। পাঞ্জশির এখন আমাদের নিয়ন্ত্রণে আছে।’ যদিও সেই দাবির স্বপক্ষে কোনো অকাট্য প্রমাণ মেলেনি বলে জানিয়েছে রয়টার্স।

এই মধ্যে টুইটারে বিবিসি ওয়ার্ল্ডের এক সাংবাদিকের পোস্ট করা ভিডিওতে আফগানিস্তানের সাবেক ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট বলেছেন, ‘আমরা যে কঠিন পরিস্থিতিতে আছি, তা নিয়ে কোনো সন্দেহ নেই। তালেবান আক্রমণের মুখে আছি। তবে আমরা মাটি কামড়ে পড়ে আছি।আমরা (তালেবানকে) প্রতিহত করেছি।’ যে ভিডিও সালেহ পাঠিয়েছেন বলে দাবি করেছেন বিবিসি ওয়ার্ল্ডের ওই সাংবাদিক।

(0)

Exit mobile version