Site icon changetv.press

অনুশীলনে মাহমুদউল্লাহ’র ইমামতিতে নামাজ আদায়

সুপার টুয়েলভে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ মাঠে নামবে টাইগাররা।  বিকেল চারটায় শুরু হবে এই ম্যাচ।

আগের দিন দুবাইয়ে আইসিসির অ্যাকাডেমিতে অনুশীলন সেরেছে বাংলাদেশ দল। যেখানে মাহমুদউল্লাহ’র ইমামতিতে নামাজও আদায় করতে দেখা গেছে সাকিব-মুশফিকদের। তা ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

ইংলিশদের বিপক্ষে একাদশে একাধিক পরিবর্তন আসতে চলেছে। কোমড়ের চোটের কারণে বিশ্ব আসর থেকে ছিটকে পড়েছেন মোহাম্মদ সাইফ উদ্দিন। তার বদলে রিজার্ভে থাকা রুবেল হোসেনের জায়গা হয়েছে মূল স্কোয়াডে। অনুশীলনে পেটে চোট লেগেছে নুরুল হাসান সোহানের। মিডল অর্ডারে এই উইকেট-রক্ষক ব্যাটারের বিকল্প ভাবতে হবে টিম ম্যানেজমেন্টকে।

 

(0)

Exit mobile version