Site icon changetv.press

অনুশীলনে নেমে গেলেন মাহমুদউল্লাহরা

দুই দলের বাধ্যতামূলক তিন দিন রুম কোয়ারেন্টাইনের পালা শেষ হয়েছে। এবার সিরিজের প্রস্তুতি শুরু। আজ থেকেই মিরপুর স্টেডিয়ামে অনুশীলনে নেমেছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড দল। সিরিজের মূল লড়াইয়ে নামার আগে টানা পাঁচ দিন অনুশীলনের সুযোগ পাবে উভয় দল।

সূচি অনুযায়ী আজ সকাল ১০টা থেকে মিরপুর স্টেডিয়ামে অনুশীলন শুরু করে স্বাগতিক বাংলাদেশ দল। দুপুর ২টায় অনুশীলনে আসবে সফরকারী নিউজিল্যান্ড দল।

এদিকে গতকাল মিরপুর স্টেডিয়াম পরিদর্শন করেছেন নিউজিল্যান্ডের তিন পর্যবেক্ষক। স্টেডিয়ামের মূল মাঠ, অনুশীলনের সুবিধাসহ সবকিছু ঘুরে দেখেছেন তারা। এ সময় বিসিবির মেডিক্যাল বিভাগ ও নিরাপত্তা বিভাগের কর্মকর্তারা তাদের সঙ্গে ছিলেন।

(0)

Exit mobile version