Site icon changetv.press

অনুরূপ আইচের ভালোবাসার কবিতা… প্রেমের সনদ

অনুরূপ আইচের ভালোবাসার কবিতা… প্রেমের সনদ

তোমার প্রেমে পড়ার পর

আমি জগতের অন্যসব কিছু ভুলে

তোমার মোহে ডুবে গেছি।

কর্মক্ষম এই আমি

তোমার প্রেমে পড়ে হয়ে গেলাম অলস

অথচ আগে আমি এমনটা ছিলাম না।

আমার জীবন সার্থক হলো

সেদিন যেদিন তুমি আমাকে প্রেমের স্বীকৃতি দিলে- ‘অলস’ বলে।

বেসরসিকরা এ নিয়ে ব্যাঙ্গ করে অনুরূপকে-

কিন্তু রসিকদের বিবেচনায় এ যে ‘প্রেমের সনদ’।

যদিওবা তুমি এ সনদে সাক্ষর করেছিলে

লোকচক্ষুর আড়ালে এ হৃদয়ে তোমার হৃদয় মিশিয়ে।

এভাবে তোমার ভালোবাসা পেলে

আমি আরও অলস হতে চাই সব বাদ দিয়ে

শুধু তোমার প্রেমে ডুবে থাকতে চাই অনন্তকাল।

(0)

Exit mobile version