শিশুটির বয়স মাত্র ৯ বছর। নাম লোহো সিমন্স। এই বয়সে খেলা নিয়ে মেতে থাকার কথা থাকলেও তার চরিত্রে ধরা পড়ে ব্যাতিক্রমী গবেষণা।
সে এই বয়সেই গবেষণা করছে বিশ্ববিদ্যালয়ের তড়িৎকৌশলের বই। সে ক্ষেত্রে সবচেয়ে কম বয়সী হিসেবে স্নাতক ডিগ্রি পাবে নেদারল্যান্ডসের এই আমস্টারডামের শিশু লোহো সিমন্স।
ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইলের বরাতে জানা যায়, লোহো আইন্দহোভেন ইউনিভার্সিটি অব টেকনোলজিতে পড়াশোনা করছে। আগামী মাসেই সে পিএইচডি গবেষণা শুরু করবে।
লোহো জানিয়েছে, পড়াশোনা চালু রাখতে সে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া যেতে চায়।
উল্লেখ্য, এর আগে সবচেয়ে কম বয়সে স্নাতক ডিগ্রি অর্জনের বিশ্ব রেকর্ড ছিল মাইকেল কিয়ারনির দখলে। ইউনিভার্সিটি অব অ্যালাবামা থেকে মাত্র ১০ বছর বয়সে স্নাতক হয়েছিল মাইকেল।
(12)

