Site icon changetv.press

হেফাজত আমিরের সঙ্গে বৈঠক করলেন কানাডিয়ান হাইকমিশনার

হঠাৎ জাতীয় নির্বাচনের আগমুহূর্তে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ্ আহমদ শফীর সাথে কানাডিয়ান সাবেক হাইকমিশনার রবার্ট ম্যাকডোনাল্ড বৈঠক করলেন। শনিবার সকাল ১১টা ২০ মিনিটে আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী বড় মাদ্রাসার পরিচালক ও হেফাজত আমিরের কার্যালয়ে হেফাজত আমিরের সঙ্গে তিনি সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে হাইকমিশনার রাজনৈতিক উপদেষ্টা সৈয়দ শাহনেওয়াজ মুহসেন, হাটহাজারী মডেল থানার ওসি বেলাল উদ্দীন জাহাঙ্গীর ও হেফাজত আমিরের ছেলে আনাস মাদানী উপস্থিত ছিলেন।

প্রায় ঘণ্টাব্যাপী ওই সাক্ষাতে কী বিষয়ে কথা হয়েছে জানতে চাইলে হেফাজত আমিরের ছেলে আনাস মাদানী সাক্ষাৎ করার বিষয়টি স্বীকার করে বলেন, বর্তমানে বিশেষ দূত হিসেবে চার মাসের জন্য বাংলাদেশে এসেছেন। তিনি ইসলামে ফেকাহ ও হাদিস সম্পর্কে জানতে চেয়েছেন। প্রসঙ্গত, কানাডিয়ান সাবেক হাইকমিশনার রবার্ট ম্যাকডোনাল্ড ২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত বাংলাদেশে কানাডার রাষ্ট্রদূত ছিলেন বলে জানা গেছে।

(29)

Exit mobile version