স্যার ফজলে হাসান আবেদের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে শ্রদ্ধা জানিয়েছেন উপ-সামরিক সচিব কর্নেল সাইফুল্লাহ পিএসসি। এবং রাষ্ট্রপতি আব্দুল হামিদের পক্ষে শ্রদ্ধা জানিয়েছেন মেজর আশিকুর রহমান ।
আজ দুপুর সাড়ে ১২টা পর্যন্ত স্যার ফজলে হাসান আবেদের মরদেহ আর্মি স্টেডিয়ামেই রাখা হবে। শ্রদ্ধা নিবেদন শেষে স্টেডিয়ামেই তার জানাজা সম্পন্ন হবে। জানাজা শেষে দুপুর ১টায় বনানী কবরস্থানে দাফন করা হবে সর্বজন শ্রদ্ধেয় এ ব্যক্তিত্বকে। এর আগে, শুক্রবার (২০ ডিসেম্বর) রাত ৮টা ২৮ মিনিটে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার অ্যাপোলো হাসপাতালে মারা যান স্যার ফজলে হাসান আবেদ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

(4)

