Site icon changetv.press

স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন গুহ মারা গেছেন

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মারা গেছেন।

বুধবার (২৯ জুন) সকালে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সংগঠনটির সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু।

এর আগে গত ১২ জুন রবিবার রাতে রক্তচাপ বেড়ে গেলে গুরুতর অসুস্থ হয়ে পড়েন নির্মল রঞ্জন গুহ। পরে দ্রুত তাকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে নেওয়া হয়। সে সময় তার পালস পাওয়া যাচ্ছিল না। পরে ইলেকট্রিক শক দেওয়া হলে পালস পাওয়া যায়।


তার হার্টে দু’টি ব্লক ধরা পড়লে সেখানে রিং বসানো হয়। কিন্তু অবস্থার অবনতি ঠেকানো যায়নি। পরে গত ১৬ ‍জুন উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গারপুর নেওয়া হয়।

(0)

Exit mobile version