Site icon changetv.press

স্বাস্থ্য অধিদফতরের নতুন মহাপরিচালক ডা. খুরশীদ আলম

স্বাস্থ্য অধিদফতরের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।

এই নিয়োগ দিয়ে আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে আদেশ জারি করা হয়েছে। তিনি সদ্য বিদায় নেওয়া অধ্যাপক ডা. আবুল কালাম আজাদের স্থলাভিষিক্ত হবেন।

গত মঙ্গলবার (২১ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের দায়িত্ব চালিয়ে আসা অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ জনপ্রশাসন মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেন।

এর আগে, স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) হিসেবে ডা. মো. ফরিদ হোসেন মিঞাকে নিয়োগ দিয়েছে মন্ত্রণালয়। অন্যদিকে স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. মো. আমিনুল হাসানকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

(1)

Exit mobile version