Site icon changetv.press

স্বাস্থ্যমন্ত্রীর কণ্ঠে হতাশার সুর

করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে হতাশ স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ।  দেশের ভেতর ও বাইরে থেকে তাকে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। কিন্তু তিনি কোনো উত্তরই দিতে পারছেন না। যদিও করোনাভাইরাস প্রতিরোধে গঠিত জাতীয় কমিটি প্রধান তিনি।

আজ সোমবার বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জনস (বিসিপিএস) মিলনায়তনে আয়োজিত এক বৈঠকে জাহিদ মালেক নিজেই এসব কথা বলেন।

জাহিদ মালেক বলেন, ‘ন্যাশনাল কমিটির চেয়ারম্যান আমাকে করা হয়েছে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে। যে সমস্ত সিদ্ধান্তগুলো হচ্ছে সেগুলো আমাদের নলেজে নাই। কখন ফ্যাক্টরি খোলা হবে, খোলা হবে কি না, মসজিদে কীভাবে নামাজ হবে সে বিষয়ে আলোচনা আমরা জানিনা। কখন রাস্তা খুলে দেবে বা বন্ধ করবে এসবও আমরা জানি না। স্বাস্থ্য বিষয় ছাড়া কোনো বিষয়ের আলোচনা হয়নি।’

 

(34)

Exit mobile version