Site icon changetv.press

স্পেনে করোনায় নতুন করে ৮৬৪ জনের মৃত্যু

স্পেনে প্রাণঘাতী করোনা ভাইরাসে ৯ হাজার ৫৩ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন এক লাখেরও বেশি মানুষ। ইতালিকে বাদ দিলে ইউরোপের যে কোনো দেশের চেয়ে কোভিড-১৯ ভাইরাসে স্পেনের মৃত্যুর সংখ্যাও বেশি।

গত ২৪ ঘণ্টায় সেখানে করোনায় আক্রান্ত হয়ে ৮৬৪ জনের প্রাণহানি ঘটেছে। জানা যায়, রোগীদের ভিড়ে স্পেনের স্বাস্থ্যব্যবস্থা অতিরিক্ত চাপে পড়ে গেছে। চিকিৎসাসামগ্রীরও অভাব দেখা দিয়েছে। বুধবার সেই অভাব পূরণে দুটি বিমানে করে সুরক্ষাসরঞ্জাম এসে পৌঁছায়।

ভাইরাসটির প্রতিরোধে দেশটিতে ইতিমধ্যে লকডাউন আরোপ করা হয়েছে। থেমে গেছে অর্থনৈতিক তৎপরতাও। একটি জরিপে দেখা গেছে, স্পেনের উৎপাদন খাতে ২০১৩ সাল থেকে ব্যাপক অগ্রগতির পর গত মার্চ থেকে তা কমে আসতে শুরু করেছে।

(18)

Exit mobile version