Site icon changetv.press

স্নায়ুবিক রোগ নিরাময়ে ইরানের নতুন আবিস্কার

স্নায়ুবিক রোগ নিরাময়ে বায়োটেক চিকিৎসার উদ্ভাবন করলো ইরান । গত কয়েক দশক ধরে বিশ্বজুড়ে অ্যামায়োট্রফিক ল্যাটেরাল স্ক্লেরসিস নামের মারাত্মক স্নায়ুবিক রোগে বহু মানুষ আক্রান্ত হচ্ছেন।

এ রোগ নিরাময়ে বায়োটেক চিকিৎসার উদ্ভাবন করেছে ইরান। অ্যামায়োট্রফিক ল্যাটেরাল স্ক্লেরসিস (এএলএস) যা মোটর নিউরোন রোগ বা লো গেরিগজ রোগ নামেও পরিচিত। যেটি স্নায়ু পেশী নিয়ন্ত্রণে নিউরণের মৃত্যু ঘটায়। ইরানের বিজ্ঞান ও প্রযুক্তির সাথে সম্পর্কিত শীর্ষ গবেষকদের অংশগ্রহণের একটি অনুষ্ঠানে এটি প্রকাশ করা হয়।

‘এডারাভোন আলসাভা’ নামের ব্র্যান্ডের ঔষধটি রাসায়নিকভাবে এডারাভোন নামে পরিচিত। ইরানের দুটি ফার্মাসিউটিক্যাল সংস্থা জিস্ত দারু এবং জিস্ত তাখমির দ্বারা তৈরি ইনজেকশনটি এএলএস রোগটির বৃদ্ধি কমিয়ে আনতে সহায়তা করবে। এর আগে ইরানে এই জটিল রোগের চিকিৎসার জন্য জাপান থেকে ইনজেকশনটি আমদানি করা হতো। এর ফলে এ রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসার ব্যয় প্রায় দশ গুণ কমে আসবে বলে জানানো হয়।

ইরানে এএলএস রোগে আক্রান্তের সংখ্যা প্রায় ২ হাজার। এছাড়াও অন্যান্য দেশে আরও অনেক রোগী আছেন। আশা করা হচ্ছে এই উদ্ভাবন ইরানসহ বিশ্বের অন্যান্য দেশের রোগীদের উপকারে আসবে।

(27)

Exit mobile version