Site icon changetv.press

স্ত্রীর অশ্লীল ছবি তুলে যৌতুক দাবি…

স্ত্রীর অশ্লীল ছবি তুলে যৌতুক দাবি করে মারধর করেন লক্ষ্মীপুর রায়পুর ইউপি সদস্য (মেম্বার) স্বামী সুমন মিঝি।
এ ঘটনায় দায়েরকৃত মামলায় সুমন মিঝিকে গ্রেফতার করা হয়েছে। সুমন মিঝি উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার। সোমবার বিকেলে সুমনকে লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে রায়পুর পৌর শহরের প্রধান সড়ক থেকে তাকে গ্রেফতার করে থানা পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও রায়পুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শামছুল আরেফিন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও এজহার সূত্রে জানা যায় স্ত্রী’র দায়ের করা মামলার প্রধান আসামি সুমন মিঝিকে গ্রেফতার করা হয়েছে। অশ্লীল ছবি তুলে যৌতুক দাবি ও মারধর করার ঘটনায় ৯ জুলাই স্ত্রী বাদী হয়ে স্বামী সুমনসহ চারজনের বিরুদ্ধে রায়পুর থানায় মামলা দায়ের করেন।
অন্য আসামিরা হলেন, সুমনের মা নয়ন বেগম, বোন শাহানাজ বেগম ও ভাই মো. টুটুল মিয়া। ২০১৪ সালে সুমন বিয়ে করে। তখন তিনি শশুর বাড়ি থেকে যৌতুক হিসেবে ফার্নিচার নিয়েছেন। তাদের সংসারে ছেলে সন্তান রয়েছে। সুমন নেশাগ্রস্থ ও পরকীয়া প্রেমে জড়িত বলে অভিযোগ।
এদিকে সন্তান জন্ম নেওয়ার পর থেকে যৌতুকের দাবিতে বিভিন্ন সময় স্ত্রীকে মারধর করতো। এতে শাশুড়ি, ননদ ও দেবর সহযোগীতা করত। দেড় বছর আগে মটরসাইকেল কেনার জন্য স্ত্রীকে দিয়ে শশুর বাড়ী থেকে এক লক্ষ টাকা নেয় সুমন। দফায় দফায় টাকার জন্য স্ত্রীকে চাপ প্রয়োগ করে। অন্যদিকে গত ৩০ নভেম্বর স্ত্রী সুমনকে তালাক দেয়। পরে ক্ষমা চাইলে ২৩ ডিসেম্বর তালাক প্রত্যাহার করে নেয় স্ত্রী। ফের তারা সংসার শুরু করে।
এর মধ্যে সুমন তার স্ত্রীর কিছু অশ্লীল ছবি মোবাইলে ধারণ কের ৩ লক্ষ টাকার জন্য স্ত্রীকে চাপ প্রয়োগ করে। টাকা দিতে না পারায় স্ত্রীকে পিটিয়ে আহত করে সুমনসহ অন্য আসামিরা। ঐ মামলায় গতকাল ইউপি সদস্য সুমনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তবে এ বিষয়ে ইউপি সদস্য সুমন মিঝির পরিবারের কারো বক্তব্য জানা যায়নি।

(0)

Exit mobile version