Site icon changetv.press

সেভহোম থেকে গ্রিল কেটে পালালো ১৪ নারী !

মহিলা, শিশু ও কিশোরীদের নিরাপদ আবাসন কেন্দ্র গাজীপুর মহানগর ভোগড়া এলাকা থেকে বুধবার রাতে ১৪ জন হেফাজতী পালিয়ে যান। পরে তাদের মধ্যে ৭ জনকে জয়দেবপুর জংশন থেকে আটক করে পুলিশ।

তিনি জানান, গাজীপুরের ভোগড়া এলাকার মহিলা, শিশু ও কিশোরী হেফাজতীদের নিরাপদ আবাসন কেন্দ্রের মূল ভবনের তৃতীয় তলার স্টোররুমের জানালার গ্রিল কেটে পালিয়ে যায় ১৪ হেফাজতী। খবর পেয়ে বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে জয়দেবপুর রেল জংশন এলাকায় অভিযান চালিয়ে ৭ জনকে আটক করে সদর থানা পুলিশ। বাকিদের উদ্ধারের চেষ্টা চলছে।

গাজীপুর সদর থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, আটককৃতরা জয়দেবপুর জংশনে ট্রেনের অপেক্ষা করছিলেন। সেভহোম কর্তৃপক্ষের বর্ণনা মতে এবং বাসন থানা পুলিশের কাছে দেয়া তথ্যানুযায়ী অপেক্ষারতদের সন্দেহজনকভাবে জিজ্ঞাসাবাদ করা হলে তারা পালানোর কথা স্বীকার করেন।

ওসি জানান, আটকদের মধ্যে চারজন বোবা এবং তাদের বয়স ১৫ থেকে ২৮ বছরের মধ্যে। সেভহোমটি বাসন থানা এলাকায় হওয়ায় আটকদের বাসন থানায় হস্তান্তর করা হয়েছে।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা জানান, আটককৃতরা ওই হেফাজত কেন্দ্রে তাদের আর না পাঠানোর অনুরোধ জানিয়েছেন পুলিশের কাছে। সেফহোমে তাদের সঙ্গে খারাপ আচরণ করা ছাড়াও ঠিকমতো ও মানসম্মত খাবার না দেয়ার অভিযোগ করেন তারা।

(3)

Exit mobile version