Site icon changetv.press

সুখবর জানিয়েছে আবহাওয়া অফিস

সুখবর  জানিয়েছে আবহাওয়া অফিস। অফিস বলছে, আরও তিন দিন দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ সম্ভাবনা রয়েছে। এছাড়াও সারাদেশের আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

বৃহস্পতিবার (০২ এপ্রিল) সকাল ৬টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, সিলেট ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান জানান, সীতাকুণ্ড, ফেনী, রাঙামাটি, মাইজদী কোর্ট, রাজশাহী ও পাবনা অঞ্চলসহ ঢাকা, খুলনা এবং বরিশাল বিভাগের ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

(33)

Exit mobile version