Site icon changetv.press

সাগরে ৬ জেলের লাশ উদ্ধার নিখোঁজ ৭

কক্সবাজারে বঙ্গোপসাগরে ভেসে আসা একটি ফিশিং ট্রলার থেকে ৬ জেলের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরো ৭ জেলে। এ ঘটনায় ২ জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে।

ট্যুরিস্ট পুলিশ জানায়, বুধবার( ১০ জুলাই) ভোরে সমুদ্র সৈকতের সী-গাল পয়েন্ট এলাকায় বঙ্গোপসাগরে একটি মাছ ধরার ট্রলার ডুবন্ত অবস্থায় আটকা পড়ে আছে এমন খবরে উদ্ধার অভিযান চালানো হয়। এ সময় নৌকা থেকে ৬ জনকে মৃত অবস্থায় এবং রাসেল ও জুয়েল নামে ২ জনকে জীবিত উদ্ধার করা হয়।

 নিহতের লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় আরো ৭ জেলে নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন জীবিত উদ্ধার হওয়া জেলেরা। ফিশিং ট্রলারটির মালিক ভোলার চরফ্যাশন এলাকার মিন্টু নামে এক ব্যক্তি বলে নিশ্চিত করেছে ট্যুরিস্ট পলিশ।

(14)

Exit mobile version