Site icon changetv.press

সাংবাদিকরাও গোয়েন্দা নজরদারিতে

আশ্চর্যের বিষয় হলেও সত্য যে, ক্যাসিনো কেলেঙ্কারির সঙ্গে জড়িত কিছু সাংবাদিক এবং একজন সম্পাদকের বিরুদ্ধে গোয়েন্দা তৎপরতা রয়েছে বলে বলে জানা যায়।

বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের সঙ্গে জড়িতও আছেন এক শ্রেণীর সাংবাদিক। নজরদারিতে থাকা সাংবাদিকরা কোটি কোটি টাকার মালিক হয়েছেন। চলমান দুর্নীতিবিরোধী অভিযানে গ্রেফতারকৃতরা জিজ্ঞাসাবাদে অনেক সাংবাদিকের নামও প্রকাশ করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর কাছে। এমনকি কোনো কোনো প্রতিষ্ঠানের প্রধানকে বা শীর্ষ কর্মকর্তাকে ফোন করে মোটা অঙ্কের চাঁদাও চেয়েছেন। এ ধরনের কথোপকথনের রেকর্ডও গোয়েন্দাদের কাছে রয়েছে। আবার কারো কারো বিরুদ্ধে টাকা না পেয়ে রিপোর্ট করার তথ্য-প্রমাণ গোয়েন্দাদের কাছে রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর একজন কর্মকর্তা জানান, ক্যাসিনো খেলতেন অনেক সাংবাদিক। এমন ছবিও তাদের কাছে রয়েছে।

এছাড়াও এসব বিষয়ে গত মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কথা বলেন।

চলমান ক্যাসিনো-দুর্নীতিবিরোধী অভিযানে কোনো শ্রেণী-পেশার মানুষ বাদ যাবে না। জড়িত সবাইকে আইনের আওতায় আনার কাজ চলছে। সরকারের হাইকমান্ডের নির্দেশনা অনুযায়ী শিগগিরই তাদের গ্রেফতার করা হবে। ইতিমধ্যে তাদের সব তথ্য-উপাত্ত সংগ্রহ করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

(17)

Exit mobile version