Site icon changetv.press

শৃংখলা ভঙ্গের দায়ে রংপুরে তিন নেতা বহিস্কার

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে রংপুর মহানগর ছাত্রলীগ সাধারণ সম্পাদক শেখ আসিফসহ তিন নেতাকে সাময়িক বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

গতকাল রাতে ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃত অপর দুইজন হলেন- রংপুর মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি নয়ন মাহমুদ বিপ্লব ও যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম।

ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য জানান, গঠনতন্ত্র পরিপন্থী কর্মকাণ্ড ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে রংপুর মহানগর ছাত্রলীগ সাধারণ সম্পাদক শেখ আসিফ, সহ-সভাপতি নয়ন মাহমুদ বিপ্লব ও যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল ইসলামকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

(10)

Exit mobile version