Site icon changetv.press

শাকিব খানকে টেক্কা দিতে চায় হিরো আলম

হিরো আলম। যাকে নিয়ে শুরু থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ব্যাপক আলোচনা হয়েছে।

কিভাবে সাধারণ ডিস ব্যবসায়ী থেকে আজকের হিরো আলম সবার মুখে মুখে! নানাভাবে আলোচিত-সমালোচিত এই হিরো আলম। একের পর এক নিজে অভিনয় করে মিউজিক ভিডিও থেকে শুরু করে এরিমধ্যে টেলিফিল্ম ও ছবিও করেছেন তিনি।

সম্প্রতি তার প্রযোজনায় নির্মিত হচ্ছে ‘সাহসী হিরো আলম’ নামে জীবনভিত্তিক সিনেমা। এ প্রসঙ্গে কথা বলতে গিয়েই মুলত তিনি সাকিব খানকে ভবিষ্যতে টেক্কা দিতে চান বলে জানা জায়।

‘সাহসী হিরো আলম’ এবং সাকিব খান প্রসঙ্গে হিরো আলম জানান, ‘‘আমি সাহসী, কোনো কিছুতেই ভয় পাই না! তাই সিনেমার নাম ‘সাহসী হিরো আলম’ রেখেছি। আমার বিপরীতে তিনজন নায়িকা অভিনয় করবেন। আমার জীবনের গল্পের ছায়া অবলম্বনে সিনেমাটি নির্মাণ করা হচ্ছে।’’

ইতোমধ্যে তার নতুন ছবি ‘সাহসী হিরো আলম’ নিয়ে মুক্তির বিষয়ে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ করা গেছে। আগামী নভেম্বরে ছবিটি মুক্তি পাবে বলে জানান হিরো আলম। তিনি ইন্ডাস্ট্রিতে সাকিব খানের পাশাপাশি নিজের ভালো অবস্থান তৈরী করতে চান। এবং এই ছবির মাধ্যমে সাকিব খানকে টেক্কা দেয়ার পাশাপাশি বিশাল একটা দর্শক ভান্ডার যে হিরো আলমের রয়েছে তা তিনি গুরুত্বের সাথে তুলে ধরেন।

(86)

Exit mobile version