Site icon changetv.press

‘শক্তিমান’ খ্যাত অভিনেতার মৃত্যু নিয়ে গুজব !

অভিনয় শিল্পীদের মৃত্যুর গুজব নতুন কিছু নয়। বেঁচে থেকেও অনেক তারকাকে নিজের মৃত্যুর সংবাদ শুনতে হয়েছে। এবার সেই তালিকায় নাম লেখালেন মুকেশ খান্না।

‘শক্তিমান’ খ্যাত টিভি ধারাবাহিকে অভিনয় করে বিশেষ খ্যাতি পান এই অভিনেতা। মঙ্গলবার (১১ মে) হঠাৎ করেই সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যুর খবরটি ছড়িয়ে পড়ে। ঘনিষ্ঠজনদের কাছ থেকে ফোন পেতে শুরু করেন মুকেশ। যদিও পরবর্তী সময়ে ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে সেই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন তিনি।

এই অভিনেতা আরো বলেন, আমি ভালো আছি কারণ আপনাদের সকলের শুভকামনা আমার সঙ্গে আছে। এত মানুষ যার ভালো চায়, তার কিছু খারাপ কীভাবে হবে ! আমাকে নিয়ে উদ্বেগ প্রকাশের জন্য অনেক ধন্যবাদ। আমার কাছে অনেক ফোন আসছিল। তখন আমার মনে হলো দর্শকদের জানিয়ে দেওয়া উচিত আমি ভালো ও সুস্থভাবে বেঁচে আছি। সকলকে অনেক ধন্যবাদ।

(1)

Exit mobile version