Site icon changetv.press

রোহিঙ্গা সন্ত্রাসী কর্তৃক যুবলীগ নেতাকে হত্যা: টেকনাফে বিক্ষোভ

কক্সবাজারের টেকনাফের হ্নীলা জাদিমোরা এলাকায় রোহিঙ্গা সন্ত্রাসীদের হামলায় নিহত যুবলীগ নেতা ওমর ফারুক হত্যাকান্ডের বিচার চেয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা । এ নিয়ে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে এলাকায়।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার (২২ আগস্ট) রাত সাড়ে ১০ টায় রোহিঙ্গা ডাকাত সর্দার সেলিমের নেতৃত্বে একদল অস্ত্রধারী সন্ত্রাসী ওমর ফারুকের নিজ বাড়ী থেকে ধরে নিয়ে পাহাড়ের পাশে গুলি করে হত্যা করে। খবর পেয়ে নিহতের ভাই আমির হামজা ও উসমানসহ স্বজনরা লাশ আনতে গেলে ডাকাত দল লাশ আনতে বাধা দেয়। নিহত ওমর ফারুক হ্নীলা ৯ নম্বর ওয়ার্ড যুবলীগ ও জাদিমোরা এমআর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি।

স্থানীয়রা আরো জানান, ডাকাত সর্দার সেলিম গংসহ প্রায় ৫/৬০ রোহিঙ্গা ডাকাত একসাথে বসে পাহাড়ের পাদদেশে গিয়ে মদ পান করে। সেখানে জোর করে নিয়ে যায় যুবলীগ নেতা ওমর ফারুককে। পরে রোহিঙ্গারা অতিরিক্ত মদ খেয়ে একপর্যায়ে ফারুকের সাথে তর্কাতর্কিকে জড়িয়ে পড়ে। এরপর কোন কিছু বোঝার আগেই তাকে নির্মমভাবে হত্যা করে।

(34)

Exit mobile version