Site icon changetv.press

রিজভী ও ইশরাকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও দলটির বিদেশ বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। সিটি কর্পোরেশনের ময়লার গাড়ি ভাঙচুর মামলায় রিজভীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন। সোমবার আদালতের পেশকার আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বৃহস্পতিবার মামলাটির অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল। এদিন মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ তিনজন হাজিরা দেন। রিজাভীসহ তিনজন আদালতে হাজির হননি। এজন্য বিচারক তাদের জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। আগামী ২৯ মার্চ মামলার অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য করেন আদালত।

অপরদিকে পল্টন থানার গাড়ি পোড়ানোর মামলায় বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী এ পরোয়ানা জারি করেন। এদিন ইশরাকের পক্ষে আইনজীবী সময় আবেদন করেন। সেই আবেদন নামঞ্জুর করে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

(0)

Exit mobile version