Site icon changetv.press

রাজধানীর আগারগাঁওয়ে ব্যবসায়ীকে গুলি

রাজধানীর আগারগাঁওয়ে এক ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ ব্যবসায়ী শিশিরকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্বজনরা জানান, পেশায় নির্মাণ সামগ্রী সরবরাহকারী শিশির গোলাম জাকারিয়া নিজেদের একটি উন্নয়ন প্রকল্পের জন্য বুধবার রাতে ট্রাকে করে পাথর নিয়ে যাচ্ছিলেন আগারগাঁও তালতলার কাদামাটির গলিতে। একটি বড় মাইক্রোবাস পথ আটকে থেমে থাকায় প্রায় চার থেকে পাঁচ ঘণ্টা অপেক্ষা করতে হয় পাথরবাহী ট্রাকটিকে।

এ নিয়ে মাইক্রোবাসে থাকা এলাকার কয়েকজন যুবকের সঙ্গে তর্কে জড়ান শিশিরের বাবা। কথা কাটাকাটির একপর্যায়ে শিশিরের বাবাকে মারধর এবং শিশিরের পায়ে গুলি করে দুর্বৃত্তরা। পরে আহত অবস্থায় শিশিরকে পঙ্গু হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা।

(5)

Exit mobile version