করোনা ভাইরাস সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করেছে ইউরোপের দেশগুলোকে। এ কারণে ইউরোপকে প্রাণঘাতী এ ভাইরাসের (কোভিড-১৯) মহামারির ‘কেন্দ্রস্থল’ ঘোষণা করলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)।
শুক্রবার (১৩ মার্চ) এ ঘোষণা দেয় সংস্থাটি। ডাব্লিউএইচও প্রধান টেড্রস অ্যাডানম গেব্রিয়াসিস এক অনলাইন সংবাদ সম্মেলনে বলেন, ইউরোপ এখন মহামারির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
বলেন, করোনা ভাইরাসে এখন পর্যন্ত বিশ্বব্যাপী পাঁচ হাজারের বেশি মানুষ মারা যাওয়া একটি করুণ মাইলফলক।
ইউরোপের দেশ ইতালিতে সবচেয়ে ভয়াবহ আকার ধারণ করেছে এ ভাইরাস। ইতালিতে এখন পর্যন্ত ১৭ হাজার ৬৬০ জন আক্রান্ত হয়েছে। মারা গেছে ১ হাজার ২৬৬ জন। সমান তালে পাল্লা দিয়ে ইউরোপের অন্যান্য দেশগুলোতে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা।
(35)

