Site icon changetv.press

যুক্তরাষ্ট্রের চেয়ে চীনের কূটনৈতিক মিশন বেশি

কূটনৈতিক মিশনের দিক দিয়ে যুক্তরাষ্ট্রকে প্রথমবারের মতো অতিক্রম করেছে চীন। বিশ্বে যুক্তরাষ্ট্রের যতগুলো কূটনৈতিক মিশন আছে তার চেয়ে বেশি আছে চীনের। সারা বিশ্বে চীনের রয়েছে ২৭৬টি কূটনৈতিক পোস্ট।

বুধবার  অস্ট্রেলিয়ার ‘লেউয়ি ইন্সটিটিউট’ এ বিষয়ে একটি গবেষণা প্রকাশ করেছে। তাতে বিশ্বজুড়ে বেইজিংয়ের উচ্চাকাঙ্খার নতুন তথ্যপ্রমাণ ফুটে উঠেছে। এমন খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা এএফপি।

রিপোর্টে বলা হয়েছে, ২০১৯ সালে অব্যাহতভাবে কূটনৈতিক নেটওয়ার্ক নাটকীয়ভাবে বৃদ্ধি করেছে চীন। এর আগে তাইওয়ানকে স্বীকৃতি দিয়েছিল এমন দেশগুলোর সঙ্গেও তারা কূটনৈতিক সম্পর্ক উন্মুক্ত করেছে। আজ প্রকাশিত গবেষণা রিপোর্টের নাম ‘গ্লোবাল ডিপ্লোম্যাসি ইনডেক্স’।

রিপোর্টে উল্লেখ করা হয়েছে,  এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রকে তারা ছাড়িয়ে গেছে। সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের চেয়ে এখন তিনটি পোস্ট বেশি আছে চীনের। অন্যদিকে যুক্তরাষ্ট্র কোনো নতুন কূটনৈতিক পোস্ট খোলেনি।

(8)

Exit mobile version