Site icon changetv.press

যাত্রাবাড়ী থেকে শুটার লিটন গ্রেপ্তার

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে র‌্যাবের বিশেষ অভিযানে হত্যাসহ সাত মামলার আসামি শুটার লিটন (৩২) তার সহযোগী লারাকে (২৮) গ্রেপ্তার করেছে র‍্যাব-১০। মঙ্গলবার রাতে এ অভিযান চালানো হয়। বুধবার (১৬ অক্টোবর) র‍্যাব-১০ এর পক্ষ থেকে এই গ্রেপ্তারের কথা জানানো হয়েছে।

র‍্যাব-১০ সূত্র জানায়, গ্রেপ্তারের সময় শুটার লিটনের কাছে থেকে দুটি বিদেশি পিস্তল ও ২৫টি গুলি উদ্ধার করা হয়।
র‍্যাব-১০ এর উপঅধিনায়ক মেজর শাহরিয়ার জিয়াউর রহমান বলেন, গতকাল রাত সাড়ে নয়টায় যাত্রাবাড়ী এলাকার বিবির বাগিচা থেকে প্রথমে শুটার লিটনকে গ্রেপ্তার করা হয়। পরে রাত আড়াইটার সময় তার সহযোগী লারাকে ধরা হয়। লিটনকে রাতেই যাত্রাবাড়ী থানায় হস্তান্তর করা হয়। লারাকে আজ হস্তান্তর করা হবে।

তিনি আরও বলেন, শুটার লিটন ও লারার বিরুদ্ধে হত্যাসহ বেশ কিছু মামলা রয়েছে। সম্প্রতি শুটার লিটন জামিনে ছাড়া পান। এরপর নানাভাবে বিভিন্নজনকে হুমকি দিতে থাকেন। এর পরিপ্রেক্ষিতে বিশেষ অভিযান চালিয়ে লিটনকে গ্রেপ্তার কর হয়।

(6)

Exit mobile version