Site icon changetv.press

মৌমাছির বিষ স্তন ক্যানসার চিকিৎসায় কার্যকরী !

গবেষণায় ক্যানসার চিকিৎসায় মৌমাছির বিষে হাজার হাজার রাসায়নিক উপাদানের মিশ্রণ রয়েছে, যা ক্যানসারের কোষের বিরুদ্ধে কাজ করে। এগুলোর মধ্যে মানুষের চিকিৎসার জন্য অল্প কিছুই উৎপাদন করা যেতে পারে।

এর আগেও মৌমাছির বিষ নিয়ে গবেষণায় দাবি করা হয়েছিল, এতে ত্বক ক্যানসার তথা মেলানোমা নিরোধক বিরোধী উপাদান রয়েছে।

অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরা প্রমাণ পেয়েছেন যে মৌমাছির বিষ স্তন ক্যানসারের আগ্রাসী কোষ ধ্বংস করতে সক্ষম। এই বিষে থাকা মেলিটিন নামের উপাদান ব্যবহার করে ট্রিপল নেগেটিভ ও এইচইআর২ নামে দুই ধরনের স্তন ক্যানসারের কোষ ধ্বংস করতে সমর্থ হয়েছেন তারা।

বিবিসির একটি প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে। বিজ্ঞানীরা এই আবিষ্কারকে ‘রোমাঞ্চকর’ হিসেবে উল্লেখ করেছেন এবং আরও গবেষণার প্রয়োজন মনে করছেন বিজ্ঞানীরা।

এদিকে গবেষণায় আরো বলা হয়েছে, আর্থারাইটিসে ভোগা বিশ্বের প্রায় ৩৫ কোটি মানুষের জন্য এই চিকিৎসা পদ্ধতি নতুন আশার আলো হয়ে উঠবে বলে আশা করছেন চিকিৎসকরা।

(0)

Exit mobile version